Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য নেশা সামগ্রী সহ আটক ২

নেশা সামগ্রী সহ আটক ২

নেশা সামগ্রী সহ আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : খয়েরপুর এলাকা থেকে ১,৪৩৫ বোতল নেশা জাতীয় কফ সিরাপ সহ ২ জনকে গ্রেপ্তার করল বোধজং নগর থানার পুলিশ। উদ্ধারকৃত নেশা জাতীয় কফ সিরাপের বাজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা বলে জনান বোধজংনগর থানার সেকেন্ড ওসি পরীক্ষিত দেববর্মা।

 তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খয়েরপুর ফাঁড়ির পুলিসকে সাথে নিয়ে জিরানিয়ার এক ডিসিএম-কে সাথে নিয়ে এই নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করেন। ৫ টি প্যাকেট ১ হাজার ৪৩৫ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়। একটি ডেলিভারি এজেন্সির মাধ্যমে এই নেশা জাতীয় কফ সিরাপ গুলি আমদানি করা হয়। এই নেশা জাতীয় কফ সিরাপ কে আমদানি করেছে তা জানার জন্য পুলিস সাদা পোষাকে ওত পেতে বসে। এবং পরবর্তী সময় দুইজনকে আটক করা হয়। যারা এই নেশা জাতীয় কফ সিরাপ গুলি নিয়ে যাওয়ার জন্য এসেছিল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha