Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার গৃহবধূ

শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার গৃহবধূ

শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জুন : দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন এক গৃহবধূ। ঘটনা সাব্রুম মহকুমার দোলবাড়ী হরিনাটিলা এলাকার। জানা যায়, হরিনাটিলা এলাকার বাসিন্দা সজল নাথের বড় মেয়ে পাপিয়া নাথের সঙ্গে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জোলাইবাড়ি ব্লকের ঠাকুরছড়া এলাকার বাসিন্দা গোপাল দেবনাথের ছেলে সুবীর দেবনাথ। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ করেন পাপিয়া নাথ।

 গৃহবধূ পাপিয়ার অভিযোগ, পারিবারিক সমস্যার সমাধানের লক্ষ্যে একাধিকবার পঞ্চায়েত স্তরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা স্থায়ী সমাধান পায়নি। কিছুদিন সবকিছু ঠিকঠাক থাকলেও পরে আবারও নির্যাতন শুরু হয়। স্বামী সুবীর দেবনাথ, শ্বশুর গোপাল দেবনাথ এবং শাশুড়ি মল্লিকা দেবনাথ নিয়মিতভাবে তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে আসছেন। তিনি আরও দাবি করেন, স্বামী সুবীর দেবনাথ প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তার সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন বলে অভিযোগ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পাপিয়া নাথ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha