Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ভষ্মীভূত সাতটি দোকান, পরিদর্শনে গেলেন মেয়র

ভষ্মীভূত সাতটি দোকান, পরিদর্শনে গেলেন মেয়র

ভষ্মীভূত সাতটি দোকান, পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : আগরতলা জয়নগর স্থিত ফায়ার সার্ভিসের নাকের ডগায় পুড়ে ছাই হয়ে গেল সাতটি দোকান। ঘটনা সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে রাজধানীর অফিস লেন এলাকায়। কিছুক্ষণের মধ্যেই ভস্মিভূত হয়ে যায় ৭ টি দোকান। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত দোকান গুলি সরজমিনে পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার।

সাথে ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস দত্ত, বরদোয়ালী বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি শ্যামল কুমার দে সহ অন্যান্যরা। ক্ষতিগ্রস্ত দোকান গুলি সরজমিনে পরিদর্শনের পর মেয়র দিপক মজুমদার জানান সোমবার গভীর রাতে অফিস লেন এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি দোকান পুরে ছাই হয়ে গেছে। তাই এইদিন ক্ষতিগ্রস্ত দোকান গুলি পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দীর্ঘ বছর ধরে এই জায়গায় ব্যবসা করে আসছে। তিনি মহকুমা শাসকের সাথে কথা বলেছেন। মহকুমা শাসকের অফিস থেকে লোক এসে ক্ষতিগ্রস্ত দোকান গুলি পরিদর্শন করে গেছেন। আগামি দুই দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি ভাবে যতটা সম্ভব সাহায্য করা যায় তা করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha