Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য তপশিলি জাতি কল্যাণ সাব কমিটির চেয়ারম্যানের সাথে বৈঠক করলেন মন্ত্রীর

তপশিলি জাতি কল্যাণ সাব কমিটির চেয়ারম্যানের সাথে বৈঠক করলেন মন্ত্রীর

তপশিলি জাতি কল্যাণ সাব কমিটির চেয়ারম্যানের সাথে বৈঠক করলেন মন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : মঙ্গলবার রাজ্য অতিথিশালায় তপশিলি জাতি কল্যাণ সাব কমিটির চেয়ারম্যানের সাথে বৈঠক করলেন মন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা। এই দিনের বৈঠকে এস.সি সম্প্রদায়ের লোকদের আরও কি ভাবে সহায়তা করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী সুধাংশু দাস জানান ত্রিপুরা রাজ্যে যতগুলি এস.সি সাব কমিটি রয়েছে, সেই সকল সাব কমিটির চেয়ারম্যানদের নিয়ে এইদিন বৈঠক করা হয়েছে।

 ৬ মাস পূর্বে অনুরুপ একটি বৈঠক করা হয়েছিল। সেই বৈঠকে অনেক গুলি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেই সকল সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখা হয়েছে। কোথায় সমস্যা রয়েছে তাও খতিয়ে দেখা হয়েছে। এস.সি সাব কমিটির চেয়ারম্যানরা তাদের সাম্মানিক ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছিল বিগত বৈঠকে। ইতিমধ্যে দপ্তর থেকে তাদের সাম্মানিক ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এইদিন চেয়ারম্যানদের সেই বিষয়ে অবগত করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha