Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ৪ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী আটক

৪ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী আটক

৪ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুন : মোহনপুরে নেশা বিরোধী অভিযানে উদ্ধার চার লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট। পলাতক নেশা কারবারিকে জালে তুলতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক তদন্তের স্বার্থে অভিযুক্ত নাম সামনে আনেনি।

তবে জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। অভিযুক্ত দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যকলাপে জড়িত। তার সঙ্গে আরো অনেকে জড়িত থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। রবিবার রাত সাড়ে নয়টা থেকে সোমবার ভোর চারটা পর্যন্ত চলে অভিযান। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha