Friday, August 14, 2026
বাড়ি রাজ্য বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করল জনতা

বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করল জনতা

বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করল জনতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মে : বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করল ঈশানচন্দ্র পাড়ার লোকজন। জানা যায় শনিবার আমবাসা - গন্ডাছড়া রাস্তার আড়াই মাইল এলাকায় রাস্তা অবরোধে বসে ঈশান চন্দ্র পাড়ার বসবাসকারী লোকজন। প্রায় এক মাসের উপর বিদ্যুৎহীন হয়ে রয়েছে এই পাড়া। একপ্রকার বাধ্য হয়ে রাস্তা অবরোধে বসে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। কথা বলেন অবরোধকারীদের সাথে।

 অবরোধকারীরা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক না আসলে অবরোধ মুক্ত করবে না রাস্তা জানিয়ে দেয়। পরবর্তী সময় ছুটে আসে আমবাসা বিদ্যুৎ নিগমের আধিকারিকরা। কথা বলেন অবরোধকারীদের সাথে এবং আশ্বাস দেন অতিসত্বর এখানে ট্রান্সফর্মার বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। সকাল ১০ টা থেকে প্রায় বারোটা পর্যন্ত চলে পথ অবরোধ। অবরোধকারীদের বক্তব্য গত দুই মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে গ্রাম। তাই তারা শুক্রবার বিদ্যুৎ নিগমের অফিসে যাওয়ার পর তাদের বলে দেয় প্রত্যেকের আইডি বানাতে হবে এবং আড়াই হাজার টাকা জমা দিতে হবে। কিন্তু সেই টাকা জমা দিতে নারাজ গ্রামবাসী। পরে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের কথায় আশ্বস্ত হয়ে রাস্তা অবরোধ মুক্ত করে এলাকাবাসী। স্বাভাবিক হয় যান চলাচল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha