Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য উদ্ধার রক্তাক্ত গৃহবধূ

উদ্ধার রক্তাক্ত গৃহবধূ

উদ্ধার রক্তাক্ত গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ অক্টোবর :  রবিবার রানীবাজার নলগড়িয়া রেল লাইনের পাশে মন্দিরা দাস নামে ৩৬ বছরের এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

ঘটনায় সৃষ্টি হয় চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায়, রেল লাইনের পাশে গুরুতর আহত অবস্থায় মহিলাটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা দমকল কর্মীদের খবর দেয়। দমকলের কর্মীরা রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন জানায় দমকল কর্মীরা। গৃহবধূ নলগড়িয়া এলাকার বাসিন্দা লক্ষণ দাসের স্ত্রী মন্দিরা দাস। কিন্তু কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে সে বিষয়ে এখনো ধোঁয়াশায় এলাকাবাসী। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha