Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য ১ আগস্ট থেকে শুরু হবে বাড়ি ভিত্তিক জনগণনা

১ আগস্ট থেকে শুরু হবে বাড়ি ভিত্তিক জনগণনা

১ আগস্ট থেকে শুরু হবে বাড়ি ভিত্তিক জনগণনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : ১ আগস্ট থেকে শুরু হবে বাড়ি ভিত্তিক জনগণনা। তা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে মার্চ মাসে বাড়ি বাড়ি প্রশ্নের উপর ভিত্তি করে জনগণনা করা হবে। প্রথম পর্যায়ে যারা জনগণনার কাজে নিযুক্ত থাকবে তাদের ইনচার্জ, সুপারভাইজারদের প্রশিক্ষণের জন্য শুক্রবার এক কর্মশালার আয়োজন করা হয়। পশ্চিম জেলা ভিত্তিক এই কর্মশালা আয়োজন করা হয় জেলা শাসকের উদ্যোগে।

পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান এইবারের জন গণনায় বাড়ির অভিভাবক ১৭ জুলাই থেকে ৩১ জুলাইর মধ্যে অ্যাপসের মাধ্যমে নিজের তথ্য জনগণনার সাথে যুক্ত কর্মীদের সাথে শেয়ার করতে পারবে। এইবারের জনগণনায় সাম্প্রদায়িক জনগণনা এক সাথে হবে। তার জন্য এইবারের জনগণনায় কিছু প্রশ্ন রাখা হয়েছে। জনগণনার কাজে নিযুক্ত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই প্রশ্ন গুলি করবে। সাধারণত জনগণনার কাজ একটা বড় কাজ। এই কাজের জন্য সকলের সহযোগিতার প্রয়োজন। পশ্চিম জেলার জেলা শাসক সকলের প্রতি আহ্বান জানান জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের সঠিক তথ্য প্রদান করার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha