Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য অটো চালকের হাতে রক্তাক্ত সাংবাদিক

অটো চালকের হাতে রক্তাক্ত সাংবাদিক

অটো চালকের হাতে রক্তাক্ত সাংবাদিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : অটো চালকের হাতে রক্তাক্ত সাংবাদিক। ঘটনা রাজধানীর বুকে। অভিযুক্ত অটো চালক রাধানগর অটো স্ট্যান্ডের বলে জানা যায়। ঘটনার বিবরণে জানা যায়, সাংবাদিক বিজয় দেবনাথ শুক্রবার রাধানগর পেট্রোল পাম্পের মধ্যে বাইকে পেট্রোল নিতে গিয়েছিলেন।

সে সময় টি আর ০১ জে ৩৭৭৪ নম্বরের একটি অটো এসে বিজয় দেবনাথের সামনে দাঁড়ায়। তখন সাংবাদিক বিজয় দেবনাথ প্রতিবাদ করলে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন অটো চালক। তখন অশ্লীল ভাষা কেন প্রয়োগ করেছেন জানতে চাইলে অটো চালক সাংবাদিক বিজয় দেবনাথের উপর ঝাঁপিয়ে পড়ে। এবং রক্তাক্ত করেন সাংবাদিক বিজয় দেবনাথকে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ। পুলিশ অটো গাড়িটি আটক করে অভিযোগ হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha