Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার

দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার

দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মে : দারগাবাড়ি থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন সহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করল আমতলী থানার পুলিশ। আমতলি থানার ওসি জানান বৃহস্পতিবার সকালে দারগাবাড়ি থেকে খবর আসে মঞ্জু মুন্ডা নামে এক মহিলার স্বর্ণের চেইন ছিনতাই হয়েছে।

 তিনি বাড়ি থেকে অফিসে যাওয়ার সময় ওনার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারিরা। এই খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এবং স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারি দেবব্রত দত্ত ও বিজয় সরকারকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চেইনটি উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha