Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য বাস এবং লরির সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

বাস এবং লরির সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

বাস এবং লরির সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মে : বুধবার বড়মুড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস এবং একটি মালবাহী ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়েছিল। সেই যাত্রীবাহী বাসের মধ্যে একজন যাত্রী ছিলেন আগরতলার সার্কিট হাউজ সংলগ্ন এলাকার এক গৃহবধূ জয়ন্তী সাহা। বয়স তার ৪০। তেলিয়ামুড়া গিয়েছিলেন বান্ধবীর বাড়িতে বেড়াতে। সেখান থেকে স্বামীর বাড়িতে ফেরার পথেই এই ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছিলেন।

 জয়ন্তী সাহার মাথায় ও গুরুতর আঘাত লাগে। প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আগরতলার জিবি হাসপাতালে। গুরুতর আহত এই গৃহবধূ জয়ন্তী সাহার মাথার পেছনদিকে রক্ত জমাট বেঁধে যায়। চিকিৎসায় সাড়া দেওয়ার আগেই রাত নয়টার নাগাদ মৃত্যু হয় এই গৃহবধূর। বৃহস্পতিবার হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন তার দাদা। তার এক পুত্র সন্তান রয়েছে। স্বামী সুখেন সাহা ওষুধের ব্যবসার সঙ্গে যুক্ত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha