Monday, August 17, 2026
বাড়ি রাজ্য নিখোঁজ শিশু সন্তান সহ এক গৃহবধূ

নিখোঁজ শিশু সন্তান সহ এক গৃহবধূ

নিখোঁজ শিশু সন্তান সহ এক গৃহবধূ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মে : বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ শিশু সন্তান সহ এক গৃহবধূ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মনু এলাকায়। মনপাথর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হয় এই গৃহবধূর পরিবারের তরফে। নিখোঁজ গৃহবধূর নাম তেজি দেববর্মা। তার বয়স ২৩ ।

বাড়ি মনু  ভিলেজ এর অন্তর্গত কালাপাড়ায়। বুধবার তিনি তাঁর চার বছরের ছেলেকে সঙ্গে নিয়ে মনাইপাথরে স্বামীর বাড়ির উদ্দেশে রওনা হন।পরিবারের লোকজনের বক্তব্য, দুপুরে বের হলেও রাত হয়ে যাওয়ার পরও তেজি দেববর্মা তার স্বামীর বাড়িতে পৌঁছাননি। এতে দুই পরিবারেই গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ে। হতাশ হয়ে মেয়ের বাড়ির লোকজন রাতভর আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী দের নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।

 কিন্তু কোনও সন্ধান না মেলায় শেষ পর্যন্ত বীরচন্দ্র মনু মনপাথর পুলিশ ফাঁড়িতে লিখিতভাবে একটি নিখোঁজ ডায়েরি করা হয়।নিখোঁজ গৃহবধূর সঙ্গে থাকা শিশুটির বয়স মাত্র চার বছর। ফলে পরিবারের উৎকণ্ঠা আরও বেড়েছে। তেজি দেববর্মার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পরিবার। মনপাথর ফাঁড়ি থানার পুলিশ নিখোঁজ ডায়েরি গ্রহণ করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সব থানায় মেসেজ পাঠানো হয়েছে এবং খোঁজখবর চালানো হচ্ছে। কোনও সহৃদয় ব্যক্তি মা ও শিশুর সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে দিনদুপুরে শিশু সন্তান সহ এক গৃহবধূর এভাবে উধাও হয়ে যাওয়া ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। তিনি কি স্বেচ্ছায় কোথাও চলে গেছেন, নাকি কোনও অঘটনের শিকার? উত্তর খুঁজছে পুলিশ, অপেক্ষায় দুই পরিবার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha