স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মে : রবিবার রাজধানীর বনমালীপুর স্থিত শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দিরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। চতুর্থ বিদেহী মোহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান দিবস উদযাপন উপলক্ষে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং স্যন্দন পত্রিকা ও টিভির সম্পাদক সুবল কুমার দে।
রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বনমালীপুর স্থিত শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দির সারা বছরই সামাজিক কর্মসূচি পালন করে। এবার যে রক্তদান শিবিরের মত গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। রক্তের কোন ধর্ম হয় না, কিন্তু এই রক্ত ভিন ধর্মের মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে পারে। তিনি আরো বলেন বর্তমান সরকার এই রক্তদানে মানুষকে আরো বেশি উৎসাহিত করার চেষ্টা করছে। যাতে মানুষ রক্তদানে এগিয়ে আসে। পরে রক্তদান শিবিরটি পরিদর্শন করেন উপস্থিত অতিথিরা। এবং রক্তদানে সকলকে উৎসাহিত করেন। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান