Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার

৩৫ টি মোবাইল ফোন উদ্ধার

৩৫ টি মোবাইল ফোন উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মে :অসচেতনতা এবং অসাবধানতার কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। পরবর্তী সময় মোবাইল ফোনের প্রকৃত মালিকরা দিশেহারা হয়ে পুলিশের দারস্ত হচ্ছেন। এবং এগুলোর তদন্ত নেমে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ।

মোবাইল ফোনগুলি বিভিন্ন এলাকা থেকে হারিয়ে গিয়েছিল। এ বিষয়ে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানান, গত মাস খানেকের মধ্যে মোবাইল ফোনগুলি বাজার থেকে এবং বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যায়। তারপর যথারীতি পশ্চিম আগরতলা থানায় জানানোর পর পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয়। রবিবার মোট ৩৫ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।  পুলিশ সিআইআর পোর্টাল ব্যবহার করে মোবাইল গুলিকে ট্রাক করে পাশাপাশি  হিউম্যান ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে সাফল্য পায় বলে জানায় পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha