Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য তিনটি দোকানে দুঃসাহসিক চুরি

তিনটি দোকানে দুঃসাহসিক চুরি

তিনটি দোকানে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মে : সোনামুড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকার সীমান্ত গ্রাম কালী কৃষ্ণনগর পঞ্চায়েত এলাকায় তিনটি দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। রাজেন্দ্র টিলার দোকান মালিক রতি রন্ধন মজুমদারের দোকানের তালা কেটে সবকিছু লন্ডভন্ড করে চোরের দল পছন্দ অনুযায়ী যা যা নেওয়ার নিয়ে গেছে। একই পাড়ার নিখিল মজুমদারের দোকানেও ঢুকে কিছু সামগ্রী নিয়ে যায়।

 অনুরূপভাবে হিম্মতপুর গ্রামের নারায়ন দত্তের দোকানের তালা কেটে দোকানে ঢুকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। তবে, তিনটি দোকানেই নগদ টাকাও নিয়ে গেছে। তিনটি চুরির ঘটনা সম্পর্কে মেলাঘর থানায় অভিযোগ জানানো হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha