Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎপৃষ্ট হয়ে অবলা প্রানীর মৃত্যু

বিদ্যুৎপৃষ্ট হয়ে অবলা প্রানীর মৃত্যু

বিদ্যুৎপৃষ্ট হয়ে অবলা প্রানীর মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মে :  মৃত্যুফাঁদে পরিণত ট্রান্সফরমার। গরুর মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছে কমলপুর মহকুমা এরারপার এলাকার লোকজন। এলাকায় ২০৮ নং জাতীয় সড়ক সংলগ্ন একটি বিদ্যুৎ ট্রান্সফরমার এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সেই ফাঁদের শিকার হলেন এলাকার বাসিন্দা প্রদীপ দাসের একটি গরু।

ট্রান্সফরমারের সংস্পর্শে আসতেই মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ে গরুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গরুটি। জানা গেছে, প্রতিদিনের মতোই গরুটি রাস্তার পাশে ঘাস খেতে বের হয়েছিল। সেই সময় ট্রান্সফরমারের কাছে চলে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে ট্রান্সফরমারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সুরক্ষার বেষ্টনী না থাকায় এই ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha