Monday, August 17, 2026
বাড়ি রাজ্য হাওড়া নদী থেকে উদ্ধার মৃতদেহ

হাওড়া নদী থেকে উদ্ধার মৃতদেহ

হাওড়া নদী থেকে উদ্ধার মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মে :শুক্রবার রানিরবাজার থানাধীন পশ্চিম নোয়াগাঁও এলাকায় হাওড়া নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত যুবকের মৃতদেহ। স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ডোমের মাধ্যমে নদীর তীরবর্তী স্থানে তুলে স্থানীয়দের সনাক্ত করার জন্য দেখায়।

স্থানীয়রা মৃতদেহটি সনাক্ত করতে না পারায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মৃতদেহটি অন্য কোন জায়গা থেকে ভেসে এসেছে। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।  আশ্চর্যকর বিষয় হলো মৃতদেহটি অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এলাকায় কেউ নিখোঁজ রয়েছে কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha