Monday, August 17, 2026
বাড়ি রাজ্য প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করল বিজেপি

প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করল বিজেপি

প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করল বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ মে :প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের বিরুদ্ধে বাইখোড়া থানায় মামলা দায়ের করলো ৩৮ জুলাইবাড়ী মন্ডলের বিজেপি কর্মীরা। ঘটনার বিবরনে জানা যায়, বাইখোড়ার বাসিন্দা তথা প্রাক্তন শিক্ষক সুকুমার দাস প্রতিনিয়ত বিজেপি কার্যালয় নিয়ে অপপ্রচার করেছেন বলে অভিযোগ।

এরই মধ্যে সুকুমার দাস নিজ সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার করা কিছু পোষ্ট শেয়ার করেন।এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা জানিয়ে শুক্রবার বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করলো ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি-র যুব মোর্চার মন্ডল সভাপতি সহ অন্যান্যরা। লিখিত অভিযোগ দায়ের করে সংবাদ মাধ্যমের সন্মুখীন হয়ে ঘটনার বিস্তারিত জানান ৩৮ জোলাইবাড়ী বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি কেশব চৌঁধুরী। তিনি জানান বাইখোড়া থানার পুলিশ যেন ঘটনার সুষ্ঠ তদন্ত করে ঘটনার সাথে জড়িত সুকুমার দাসকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha