Monday, August 17, 2026
বাড়ি রাজ্য যারা ইতিহাস ভুলে যায় তারা ইতিহাস তৈরী করতে পারে না : মন্ত্রী সুধাংশু দাস

যারা ইতিহাস ভুলে যায় তারা ইতিহাস তৈরী করতে পারে না : মন্ত্রী সুধাংশু দাস

যারা ইতিহাস ভুলে যায় তারা ইতিহাস তৈরী করতে পারে না : মন্ত্রী সুধাংশু দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ এপ্রিল : ডঃ ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের প্রনেতা, সমাজ সংস্কারক, বিশিষ্ট আইনবিদ এবং স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। 'বাবাসাহেব' নামে পরিচিত, তিনি দলিত, নারী এবং শ্রমিকদের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন এবং বর্ণপ্রথা নির্মূল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মঙ্গলবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডঃ বি.আর আম্বেদকরের জন্ম জয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগরতলা  রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্যী, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা। মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রেখে বলেন, যারা ইতিহাস ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না। ভারতবর্ষকে কয়েকজন মহান ব্যক্তিত্ব অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। তারা প্রয়াত হয়েছেন বলে তাঁদের মহান কাজ ভুলে গেলে চলবে না। তাঁদের সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানতে হবে। তাঁরা প্রয়াত হয়েও তাদের কর্মজীবনের ফলে অমর হয়ে আছেন সকলের মনে। এমনই একজন মহান ব্যক্তিত্ব হলেন ডঃ বি আর আম্বেদকর। তাঁর সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অনেক বেশি অভিজ্ঞতা নিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha