Monday, August 17, 2026
বাড়ি রাজ্য অন্নদাতারা সড়ক অবরোধ করতে বাঁধ খুলে দিল প্রশাসন

অন্নদাতারা সড়ক অবরোধ করতে বাঁধ খুলে দিল প্রশাসন

অন্নদাতারা সড়ক অবরোধ করতে বাঁধ খুলে দিল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ এপ্রিল : ঠেলার নাম বাবাজি! অন্নদাতাদের জন্য মুখে মুখেই দরদ। অথচ তাদের কথা চিন্তা না করে অস্থায়ী বাধ নির্মাণ করে বিপাকে ফেলেছিল দপ্তর। অভিযোগ অস্থায়ী বাঁধ নির্মাণের ফলে দুদিনের প্রবল বর্ষণে জলের স্তর ক্রমশই বাড়ছে মেলাঘর রুদ্র সাগরের! যার ফলে সাগরের পার্শ্ববর্তী বহু কৃষি জমি ফসল ঘরে তোলার পূর্বেই জলের নীচে চলে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।

প্রায় দু থেকে আড়াই হাজার কৃষক তাদের এই সমস্যার কথা তুলে ধরেন। কৃষকদের বক্তব্য, কানি কানি ক্ষেতে ফসল তাদের। দপ্তরে বিষয়টি জানিয়েও কোন সুরাহা না হওয়ায় অবশেষে এলাকার কৃষকরা সোনামুড়া আগরতলা মূল সড়কের বটতলী সুইচ গেট সংলগ্ন সড়ক অবরোধ করে বসে। দীর্ঘ দুই ঘন্টা ধরে চলা অবরোধের কারণে ভোগান্তির শিকার হতে হয় পথ চলতি মানুষের। পরে ঘটনাস্থলে ছুটে আছেন সোনামুড়া থানার ওসি তাপস দাস। কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। তাদের আশ্বস্ত করেন অস্থায়ী বাঁধ খুলে দিয়ে কৃষকদের ফসল ঘরে তোলার সুযোগটুকু করে দেবেন। যথারীতি তাৎক্ষণিক ড্রজার এনে সেই বাঁধ খুলে দিয়ে কৃষকদের সহযোগিতা করেন। পরে অবরোধ তুলে নেয় কৃষকরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha