Monday, August 17, 2026
বাড়ি রাজ্য ছিনতাইয়ের ঘটনা ঘিরে বাড়িতে চড়া হলো দুষ্কৃতীকারীরা

ছিনতাইয়ের ঘটনা ঘিরে বাড়িতে চড়া হলো দুষ্কৃতীকারীরা

ছিনতাইয়ের ঘটনা ঘিরে বাড়িতে চড়া হলো দুষ্কৃতীকারীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ এপ্রিল :  সম্প্রতি ধর্মনগর - কৈলাসহর জাতীয় সড়কে গাড়ি আটকে প্রায় ১৫ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার সামনে এসেছে বিস্ফোরক অভিযোগ। ছিনতাই-কাণ্ডকে ঘিরে এক ব্যক্তির বাড়িতে হামলার অভিযোগে ফের চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহরে। অভিযোগ, সম্প্রতি কৈলাসহর থেকে ধর্মনগরগামী একটি গাড়ি মাঝপথে আটকে একদল দুষ্কৃতী প্রায় ১৫ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

 এবার সেই ঘটনার প্রেক্ষিতে গৌরনগর আরডি ব্লকের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজবর আলি ও তার পরিবারের অভিযোগ, ছিনতাইয়ের ঘটনায় আজবর আলির কোনো যোগ নেই। অথচ, শনিবার গভীর রাতে একদল দুষ্কৃতিকারী এসে আজবর আলির বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা বাড়িতে ঢুকে আজবর আলি সহ মহিলাদের মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, পরিবারের কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণের চেইন সহ অন্যান্য মূল্যবান অলংকার ছিনতাই করে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়। পরিবারের আরও গুরুতর অভিযোগ, ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করতে যাওয়ার সময় পথেই তাদের আটকে দেয় অভিযুক্তরা, যাতে তারা আইনি পদক্ষেপ নিতে না পারে। পরে বাধ্য হয়ে অন্য উপায়ে বিষয়টি সংশ্লিষ্ট থানায় না জানিয়ে কৈলাশহর থানার পুলিশ প্রশাসনের নজরে আনেন তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha