Monday, August 17, 2026
বাড়ি রাজ্য চুরি কল্যাণপুরে

চুরি কল্যাণপুরে

চুরি কল্যাণপুরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ এপ্রিল :  চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য কল্যাণপুরে। ঘটনা বিবরণে জানা যায় কল্যাণপুর থানার অন্তর্গত শান্তিনগর গাঁও সভায় বড়ই গুটা এলাকায় রিতা দেবনাথ স্বামী প্রদীপ দেবনাথ তাদের এলাকায় চড়ক মেলাতে যান, কিন্তু বাড়িতে এসে দেখতে পান নিশি কুটুম্বের দল তাদের ঘরের সব কিছু উলট পালট করে স্বর্ণের জিনিস এবং নগদ টাকা নিয়ে যায়।

গৃহবধূ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। সাথে সাথে এলাকার লোকজন ছুটে আসে। এলাকাবাসীর বক্তব্য প্রায়শই খোয়াই এর বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। তাদের দাবি পুলিশ প্রশাসন যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন তাহলে এই চুরির ঘটনা রোধ করা সম্ভব হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha