Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য বামফ্রন্টের সভার আগে দুর্বৃত্তদের হামলা, কাঠ পুতুল পুলিশ, আহত ২

বামফ্রন্টের সভার আগে দুর্বৃত্তদের হামলা, কাঠ পুতুল পুলিশ, আহত ২

বামফ্রন্টের সভার আগে দুর্বৃত্তদের হামলা, কাঠ পুতুল পুলিশ, আহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ এপ্রিল : পাহাড়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি করে রেখেছে তিপরা মথা। নির্বাচন যতই এগিয়ে আসছে পাহাড়ের সন্ত্রাস বাড়ার সাথে সাথে সব কটি রাজনৈতিক দল এই অভিযোগ তুলতে শুরু করেছে। রাজ্য নির্বাচন দপ্তর এবং পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্বাচনী সন্ত্রাস যেন ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছে। শনিবার বামফ্রন্টের সভার আগে দুর্বৃত্তদের হামলা ১৫ জিরানিয়া আসনের ললিতবাজারে সংগঠিত হয়। পুলিশের সামনেই দুর্বৃত্তরা সিপিআইএমের সভাস্থল ভেঙে চুরমার করে দেয়। নষ্ট করে দেয় প্রচারসজ্জা থেকে শুরু করে চেয়ার টেবিল সবকিছু। পুলিশ ছিল নিরব দর্শকের ভূমিকায়। ঘটনা সকাল সাড়ে দশটা নাগাদ।

 প্রায় শতাধিক উগ্র যুবক এসে পুলিশের সামনে এই অশান্তির পরিবেশ সৃষ্টি করে গেছে। কাঠ পুতুল পুলিশ শুধুমাত্র বাধা দেওয়ার ছাড়া আর কিছুই করেনি। অভিযোগে নিশানা তিপরা মথার দিকে। দুর্বৃত্তদের আক্রমণে এদিন প্রায় দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায় বামফ্রন্ট কর্মী সমর্থকরা। পরবর্তী সময়ে এ বিষয় নিয়ে সরব হয়েছেন এলাকার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাধাচরণ দেববর্মা। তিনি বলেন, তিপরা মথার মনোনীত প্রার্থী জগদীশ দেববর্মার সাঙ্গপাঙ্গরা এই ঘটনার সংঘটিত করেছে। এই ঘটনা অত্যন্ত নিন্দা জনক। রাধাচরণ দেববর্মা বলেন, জগদীশ বাবু সারা রাজ্য ঘুরে শান্তির বার্তা দিচ্ছেন, কিন্তু আজ উনার এলাকাতেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে তার লোকেরা। এটা কোনভাবেই কাম্য নয়। আরো বলেন এই গুন্ডাদের দিয়ে মানুষের কণ্ঠ রোধ করা যাবে না। প্রার্থী জগদীশ দেববর্মাকে নিন্দা জানিয়ে আরো বলেন তারা কি এই শিক্ষা নিয়ে দিচ্ছে রাজ্যের ছেলে মেয়েদের? তিনি আরো বলেন, এই গুন্ডাদের নিয়েই জগদীশ বাবুদের সংসার! এগুলি নিয়ে আর কিছু বলার নেই। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ এবং টিএসআর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha