Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ এপ্রিল : সাব্রুমে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তের নাম শান্তিমোহন ত্রিপুরা। অভিযোগ, গত বৃহস্পতিবার দুপুরে গৃহবধূ শারীরিক অসুস্থতার কারণে নিজের ঘরে বিশ্রাম করছিলেন। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে শান্তিমোহন ত্রিপুরা অতর্কিতে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।

 শুরুতে লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে রাখলেও, শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে সাব্রুম থানায়  গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত অভিযুক্ত পলাতক। দিনদুপুরে বাড়ির ভেতর এমন ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শান্তিমোহন ত্রিপুরাকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার সহ এলাকার সাধারণ মানুষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha