Friday, August 14, 2026
বাড়ি রাজ্য মায়ের বকুনিতে চরম পদক্ষেপ ছাত্রীর

মায়ের বকুনিতে চরম পদক্ষেপ ছাত্রীর

মায়ের বকুনিতে চরম পদক্ষেপ ছাত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ এপ্রিল :পড়াশোনার জন্য মায়ের বকুনিতে চরম পদক্ষেপ নিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ছাত্রীর নাম রুমি দাস। সে রানীবাজার স্কুলের ছাত্রী। সম্প্রতি ফলাফল ঘোষণা হওয়ার পর সে একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তার বাড়ি রানের বাজার পূর্ব চাম্পামুড়া এলাকায়। পিতার নাম সুজিত দাস। ঘরের মধ্যে রুমি আদরের ছোট মেয়ে।

 গত কয়েকদিন ধরে সে পড়াশোনায় ও মনোযোগী দেখে তার মা বকুনি দিয়েছিল। তাই তার বাবা সুজিত দাস কাজে বের হওয়ার পর ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে। বিষয়টি তার দাদুর নজরে আসার সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করলেও কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে অসহায় পিতা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha