Friday, August 14, 2026
বাড়ি রাজ্য শান্তি চায় তিপরা মথা : জগদীশ দেববর্মা

শান্তি চায় তিপরা মথা : জগদীশ দেববর্মা

শান্তি চায় তিপরা মথা : জগদীশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ এপ্রিল :আসন্ন এডিসি নির্বাচন নিয়ে পাহাড়ে ক্রমশ সবকটি রাজনৈতিক দলের প্রচারের গতি আসছে। বৃহস্পতিবার সকালে ১৫ জিরানিয়া আসনের তিপরা মথা মনোনীত প্রার্থী জগদীশ দেববর্মা। তিনি প্রচারে বের হয়ে বিশ্রাম বাড়ি থেকে নারণপাড়া পর্যন্ত একটি রোড শো করেন।

পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ত্রিপুরার ভূমিপুত্র তিপ্রাসারা তাদের সাংবিধানিক অধিকার নিয়ে ২০২১ সাল থেকে লড়াই সংগ্রাম যাদের রেখেছে। যতক্ষণ না পর্যন্ত মৌলিক দাবি বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। পাশাপাশি সরাসরি এডিসিকে অর্থ বরাদ্দ করার জন্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তিনি রাজ্যের নির্বাচনী সন্ত্রাস নিয়ে বলেন, নির্বাচনে হিংসা প্রতিবাদ এবং কিছু দূর্ঘটনা স্বাভাবিকভাবে হয়ে থাকে। তবে আইনশৃঙ্খলা কিন্তু রাজ্য সরকারের হাতে।

ত্রিপুরার নির্বাচন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারকে বলা হবে গণতন্ত্রে সবকটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার যাতে করতে পারে। কিন্তু কেউ যেন নির্বাচনী প্রচারে বাধা না হয়। পাশাপাশি তিনি তাঁর বোবাগ্রার প্রসঙ্গ টেনে বলেন, কখনো তার বোবাগ্রা হিংসার নির্দেশ এবং অন্য রাজনৈতিক দলের কার্যকলাপে বাধা হয়ে দাঁড়ানোর নির্দেশ দেননি। সব সময় শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার জন্য তিনি বলেন। এদিন মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha