Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ধর্ষণের শিকার এক শিশু, অভিযুক্ত আটক

ধর্ষণের শিকার এক শিশু, অভিযুক্ত আটক

ধর্ষণের শিকার এক শিশু, অভিযুক্ত আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ এপ্রিল :রাজ্যে আবারো ধর্ষণের শিকার এক শিশু। ঘটনা বৃহস্পতিবার সকালে কৈলাশহরের ভগবান নগর এলাকায়। জানা যায় ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন বৃহস্পতিবার সকালে একই পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে যায়। ৪ নং ওয়ার্ডের এক মহিলা জানান অভিযুক্ত জাকির হোসেন এলাকার ৯ বছরের এক কিশোরীকে প্রলোভন দিয়ে এলাকার এক পরিত্যক্ত কালি মন্দিরে নিয়ে যায়।

সেখানে সে কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীকে নিয়ে যাওয়ার সময় এলাকার এক মহিলা দেখতে পায়। তখন এলাকার মহিলারা কিশোরীকে খুজতে শুরু করেন। সেই সময় এলাকার পরিত্যক্ত কালি মন্দিরে অভিযুক্ত ও কিশোরীকে অসংলগ্ন অবস্থায় দেখতে পান। ঐ মহিলা অভিযোগ করেন অভিযুক্ত জাকির হোসেন কিশোরীকে ধর্ষণ করেছে। কিশোরী নিজেও জানিয়েছে তাকে ধর্ষণের পর অভিযুক্ত তাকে ৬০০ টাকা দিয়েছে। এই বিষয়ে কাউকে কোন কিছু না বলার জন্য।

ঐ মহিলা আরও অভিযোগ করেন অভিযুক্ত ইতিপূর্বেও এই ধরনের ঘটনা করেছে। কিন্তু প্রমানের অভাবে তাকে ধরা যায় নি। এইদিন এলাকাবাসিরা অভিযুক্তকে হাতেনাতে আটক করার পর গন ধোলাই দেয়। তারপর খবর দেওয়া হয় পুলিসকে। এলাকাবসিরা অভিযুক্তকে কৈলাশহর মহিলা থানার পুলিশের হাতে তুলে দেয়। এবং কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসিরা অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha