Friday, October 16, 2026
বাড়ি রাজ্য গাঁজা ভর্তি ড্রাম সহ আটক অভিযুক্ত

গাঁজা ভর্তি ড্রাম সহ আটক অভিযুক্ত

গাঁজা ভর্তি ড্রাম সহ আটক অভিযুক্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ এপ্রিল :এবার গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেলো রাজ্য পুলিশের এন্টি নারকটিক শাখার পুলিশ। জানা গেছে রাজ্য পুলিশের এন্টি নারকটিক শাখার এসপি শ্যামানন্দ শর্মার কাছে একটি গোপন খবর আসে যে কলমচৌড়া থানার অন্তর্গত জুমের টিলা মসজিদ সংলগ্ন বাদল মিয়ার বাড়িতে শুকনো গাঁজা ভর্তি ড্রাম মজুত রয়েছে।

সেই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার এস পি শ্যামানন্দ শর্মা একটি বিশেষ টিম গঠন করে সেখানে অভিযানে পাঠায়। বৃহস্পতিবার দুপুরে অ্যান্টি নারকটিক শাখার বিশেষ টিমের আধিকারিকরা কলমচৌড়া থানার ওসি সুবিমল বর্মন সহ থানার অন্যান্য পুলিশ ও টি.এস.আর এবং সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের নিয়ে জুমের টিলা মসজিদ সংলগ্ন বাদল মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে বাদল মিয়ার বাড়ির মাটির নিচ থেকে ছোট-বড় একাধিক প্লাস্টিক ড্রাম ভর্তি মোট ৩১৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যদিও এই অভিযানের বাড়ির মালিক বাদল মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পরে পুলিশ তার পেছনে ধাওয়া করে অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়। পরের সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুকনো গাজা গুলি সহ বাদল মিয়াকে কলমচৌড়া থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার বিকেলে ওসি সুবিমল বর্মন বলেন, এই ব্যাপারে ধৃত বাদল মিয়ার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা নথিভুক্ত করা হবে। শুক্রবার তাকে সোনামুড়া আদালতের প্রেরণ করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha