স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ এপ্রিল :এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে তথা মন্ত্রীর খাস তালুক হিসেবে পরিচিত আঠারোমুড়ার ৪৩ মাইল এলাকায়। এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার জাতীয় সড়ক অবরোধ করে। স্থানীয়দের বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরেই এলাকায় রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল সহ আর্থ সামাজিক ব্যবস্থা সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে, তবে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করছে না।
এই কারণে নির্বাচনের প্রাক মুহূর্তে স্থানীয়দের বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত না প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। স্বাভাবিকভাবেই নির্বাচনের প্রায় ১০ দিন আগে এইভাবে পথ অবরোধ ঘটনা যখন জাতীয় সড়কে সংঘটিত হয় তখন কিন্তু এটা ব্যাপকভাবে প্রতিক্রিয়া তৈরি করে সাধারণ নাগরিক মহলে। স্থানীয় এক যুবক বলেন দীর্ঘ ৭০ বছর ধরে এলাকায় বসবাস করছে গিরিবাসী।
তাদের জন্য নেই পানীয় জল, নেই বিদ্যুৎ এবং নেই রাস্তাঘাট। তারা কি পাপ করেছি আমরা, যার জন্য এই সমস্যাগুলি থেকে তারা বের হয়ে আসতে পারছি না? অথচ ভোট আসে ভোট যায়। তাই প্রতিবাদে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে। প্রশ্ন উঠে উন্নয়নের নামে বিজেপি এবং মথা গত কয়েক বছরে জনজাতি এলাকায় কি কাজ করেছে? কিন্তু উন্নয়নের ঢাকঢোল পিটিয়ে চলেছে বিজেপি এবং মথা। ভোট আসতেই তারা জনজাতি দরদে কাবু!
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান