Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্যে এসে পৌঁছালো ইভিএম মেশিন

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্যে এসে পৌঁছালো ইভিএম মেশিন

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্যে এসে পৌঁছালো ইভিএম মেশিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ এপ্রিল :আগামী ১২ ই এপ্রিল এডিসি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মধ্যপ্রদেশ থেকে ইভিএম মেশিন রাজ্যে এসে পৌঁছায়। এদিন দুপুরে কন্টেইনার গাড়ি সিল করে গাড়িগুলি ইভিএম মেশিন নিয়ে এসে দাঁড়িয়েছে উমাকান্ত স্কুল ময়দানে।

সেখানে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন। তাঁর উপস্থিতিতে ইভিএম মেশিনগুলি গাড়ি থেকে নামানো হয়। তিনি জানান, উমাকান্ত স্কুল মাঠ থেকে আজকেই বিভিন্ন জেলার স্ট্রং রুমের উদ্দেশ্যে এই ইভিএম মেশিন গুলি পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা কর্মীরা পৌঁছে গেছেন। প্রায় ৩ হাজার ৫০০ ইভিএম রাজ্যে এসেছে। তিনি আরো জানিয়েছেন ইভিএম মেশিনগুলি মধ্যপ্রদেশ থেকে আনা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha