Friday, October 16, 2026
বাড়ি রাজ্য আজ হনুমান জয়ন্তী

আজ হনুমান জয়ন্তী

আজ হনুমান জয়ন্তী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ এপ্রিল :বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। চৈত্র মাসের পূর্ণিমাতে পালিত হয় এই উৎসব। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পবন পুত্র হনুমান। তাঁর জন্মতিথি পালন করার জন্য পালিত হয় হনুমান জয়ন্তী। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, অসীম শক্তিশালী হনুমানের জন্মদিন পালিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর লক্ষীনারায়ণ মন্দির সহ অন্যান্য মন্দির প্রাঙ্গনে অনুমান পূজা অনুষ্ঠিত হয়।

সূর্য উঠার আগে স্নান করে ভক্তরা ফুল বেলপাতা নিয়ে মন্দির প্রাঙ্গনে এসে হনুমানকে পূজা দেওয়ার জন্য দাঁড়ায়। ভক্তদের কাছ থেকে জানা যায়, এই শুভ দিনে মা অঞ্জনীর গর্ভ থেকে হনুমানের জন্ম হয়েছিল। তিনি রুদ্রাবতার। তিনি অজেয়। ভক্তদের বিশ্বাস, তিনি অসীম ক্ষমতার অধিকারী। হনুমান এমন এক দেবতা যিনি অন্তরের ডাকে তৎক্ষণাৎ সাড়া দেন। তিনি ভক্তদের প্রতিটি সঙ্কট থেকে রক্ষা করেন, তাই তাঁকে সঙ্কটমোচন বলা হয়। যাই হোক বৃহস্পতিবার বিভিন্ন মন্দির প্রাঙ্গনে হনুমানের পূজা দিতে ভক্তদের ছিল উপচে পড়া ভিড়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha