স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : গত ২৩ মার্চ আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকার থেকে উদ্ধার হয় প্রতাপগড় এলাকার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ ভট্টাচার্যী। ময়না তদন্তের রিপোর্টে পুলিশ নিশ্চিত হয় কৃষ্ণ ভট্টাচার্যী খুন হয়েছেন। পুলিশ খুনের মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে কৃষ্ণ ভট্টাচার্যী, মিটন সাহা সহ কয়েকজন ব্যক্তি দিনের বেলা দিনমজুরের কাজ করে রাতের বেলা আর বাড়ি ফিরেন না। তারা মহারাজগঞ্জ বাজারের বিপণী বিতানে থাকেন দীর্ঘদিন ধরে।
২২ মার্চ মিটন এবং কৃষ্ণ ভট্টাচার্যের মধ্যে কোন এক বিষয় ঘিরে ঝামেলা সৃষ্টি হয়। এই ঝামেলা ঘিরে খুনের ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশ প্রথমে সন্দেহভাজন মিটনের চোখের মধ্যে আঘাতের চিহ্ন দেখে আটক করে থানায় নিয়ে আসে। তার চারদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানায় সেদিন রাতের বেলা কৃষ্ণের সঙ্গে মিটনের ঝামেলা হয়। এর থেকে দুজনের মধ্যে মারপিট হয়। তারপর যোগালি কাজ করার কুড়াল দিয়ে কৃষ্ণকে খুন করেছে মিটন। তারপর পুলিশ তাকে ঘটনাস্থলে নিয়ে গেলে খুনের ঘটনার পুনঃ নির্মাণ করে দেখায় মিটন। পুলিশ ঘটনার তদন্ত করছে। মিটনের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান