Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য ভাতা ও ঘর বঞ্চিত প্রাক্তন পঞ্চায়েত মেম্বার

ভাতা ও ঘর বঞ্চিত প্রাক্তন পঞ্চায়েত মেম্বার

ভাতা ও ঘর বঞ্চিত প্রাক্তন পঞ্চায়েত মেম্বার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মার্চ :  সুশাসন জামানায় ভাতা ও ঘর বঞ্চিত প্রাক্তন পঞ্চায়েত মেম্বার। সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি। তিনি চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের বুদ্ধ লক্ষ্মী দেববর্মা। বামফ্রন্ট আমলে দশ বছর জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করেছেন তিনি। ক্ষমতা এবং সুযোগ থাকার পরেও ঘর এবং ভাতা কিছুই নেন নি তিনি। ৭২ বছর বয়সে এখনো কাজ করে খেতে হচ্ছে তাঁকে।

 তিনি বিপিএল কার্ডধারী। এরপরেও তার ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর এবং সরকারি ভাতা। বৃষ্টি হলে ঘর দিয়ে জল পড়ে। বুধবার দুপুরে নিজ বাড়িতে বসে রাজ্য সরকারের কাছে ভাতা এবং ঘরের আবেদন জানিয়েছেন বিগত প্রায় ১০ বছর ধরে চড়িলাম ব্লকের রামনগর ভিলেজে মেম্বার এর দায়িত্ব পালন করা বুদ্ধ লক্ষ্মী দেববর্মা। তিনি দশ বছর সিপিএমের মেম্বার হয়ে এলাকায় কাজ করেছেন, এখনো তিনি সর্বহারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha