Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য শহরে অভিযান চালায় নিগমের টাস্ক ফোর্স

শহরে অভিযান চালায় নিগমের টাস্ক ফোর্স

শহরে অভিযান চালায় নিগমের টাস্ক ফোর্স

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মার্চ :   আবারো শহরে নিগমের অভিযান শুরু হয়েছে। রাজধানীর কামান চৌমহনি থেকে গণরাজ চৌমহনি পর্যন্ত চলে অভিযান। বুধবার বিকেলে এই অভিযান চালায় নিগমের টাস্ক ফোর্স। তাদের বক্তব্য কামান চৌমহনি এলাকায় ইলেকট্রিক পোস্টের নিচে বেআইনিভাবে এবং ঝুঁকিপূর্ণভাবে এক ব্যবসায়ী দোকান নির্মাণ করে দিনের পর দিন ব্যবসা করে চলছিলেন।

গত এক মাস ধরে সেই ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হচ্ছে তিনি যেন দোকান ছেড়ে দেন। কিন্তু তিনি দোকান ছেড়ে না দেওয়ায় নিগমের পক্ষ থেকে আজকে দোকানটি ভেঙে দেওয়া হয়। অপরদিকে গণরাজ চৌমহনি এলাকায় রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছিল। সেগুলি নিগম তুলে নিয়ে যায়। বেআইনিভাবে রাস্তা দখল করে ব্যবসা করা এবং নির্মাণসামগ্রী ফেলে রাখা চলবে না বলে এক প্রকার ভাবে হুঁশিয়ারি দিয়ে দেন নিগমের টাস্কফোর্সরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha