Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য ধর্ষণের দায়ে কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ আদালতের

ধর্ষণের দায়ে কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ আদালতের

ধর্ষণের দায়ে কুড়ি বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ আদালতের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ মার্চ :  ২০২২ সালের ৭ ই আগস্ট আগরতলা শহর লাগাওয়া বিষ্ণুপদ দাস তার নিজ এলাকার এক ১১ বছরের নাবালিকাকে মুড়ি খাওয়ানোর কথা বলে বাড়িতে এনে ধর্ষণ করেছিল। পরবর্তী সময় পূর্ব আগরতলা মহিলা থানাতে ধর্ষণের দায়ের হয় অভিযুক্ত বিষ্ণুপদ দাসের বিরুদ্ধে।

মামলা রজু করেন নাবালক মেয়েটির মা। দীর্ঘ ৪ বছর ধরে মামলাটি আদালতে চলছিল। গত ১৬ মার্চ  স্পেশাল পোসকো আদালত মামলাটি শুনানি শেষে দোষী সাব্যস্ত করেন বিষ্ণুপদ দাসকে। আদালত ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অনাদায় আরো দুই মাসের জেল হাজতের নির্দেশ দেন। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আইনজীবী জয়ন্ত চৌধুরী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha