Monday, August 10, 2026
বাড়ি রাজ্য সন্ত্রাসমুক্ত রাজনীতি চায় মথার মহিলা সংগঠন

সন্ত্রাসমুক্ত রাজনীতি চায় মথার মহিলা সংগঠন

সন্ত্রাসমুক্ত রাজনীতি চায় মথার মহিলা সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ :সামনে এডিসি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বর্তমানে রাজনৈতিক পারদ চড়ছে। এডিসি নির্বাচনকে সামনে রেখে সকলে ময়দানে ঝাপিয়ে পড়েছে। এই নির্বাচনকে সামনে রেখে গ্রামীণ এলাকায় যেন কোন ধরনের রাজনৈতিক সন্ত্রাস না হয় তার আহ্বান জানান তিপ্রা ওমেন ফেডারেশনের নেতৃত্ব।

 আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতৃত্ব জানান যে যেই রাজনৈতিক দল করুক না কেন, কোন ছেলে মেয়ে বা সাধারন মানুষ যেন আক্রান্ত না হয় তার জন্য সকল রাজনৈতিক দলের নেতৃত্বের প্রতি আহ্বান জানান। সংগঠনের নেতৃত্ব আরও জানান যে যার উচ্ছা মতো রাজনৈতিক দলের সমর্থন করতে পারে, ভোট দিতে পারে। কিন্তু কারো উপর হামলা বা মারধর করার ঘটনা মেনে নেওয়া যায় না। তিপ্রা ওমেন ফেডারেশনের নেতৃত্ব এইদিন সকলের প্রতি বিনম্র ভাবে অনুরোধ জানান কেউ যেন রাজনৈতিক সন্ত্রাসের শিকার না হয়। কারন রাজনীতি আজকে আছে কালকে নেই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha