Monday, August 17, 2026
বাড়ি রাজ্য ভয়াবহ অগ্নিকাণ্ড

ভয়াবহ অগ্নিকাণ্ড

ভয়াবহ অগ্নিকাণ্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মার্চ :অসাবধানতার কারণে মোবাইলের চার্জার থেকে ভয়ঙ্কর বিপদ। অল্পেতে রক্ষা পেল কেবল সাহার পরিবার। ঘটনা বিশালগড় মুড়াবাড়ি এলাকায়। বিদ্যুতের শর্ট-সার্কিটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ফ্রিজ। জানা যায়, রবিবার দুপুরে আচমকাই ফ্রিজের উপরে মোবাইল রেখে পরিবারের সদস্যরা চার্জ লাগিয়ে কাজ করতে যায়।

 হঠাৎ করে শর্ট সার্কিটে মোবাইলের চার্জার আগুন লেগে ফ্রিজের মধ্যে আগুন স্পর্শ করে। মুহূর্তের মধ্যে আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর নজরে আসার পর খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ধারণা করা হচ্ছে দীর্ঘক্ষন মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখার ফলে এই ঘটনা ঘটতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha