Monday, August 17, 2026
বাড়ি রাজ্য ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৯ এপ্রিল

৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৯ এপ্রিল

৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৯ এপ্রিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মার্চ : ৫৬ নং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ৯ এপ্রিল। গণনা ৪ মে। রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচন ঘোষণার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের এক আসনের উপনির্বাচনের ঘোষণা দিয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

তিনি জানান, নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ ১৬ মার্চ। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ মার্চ। মনোনয়ন পত্র স্কুটিনি করার দিন ধার্য করা হয় ২৪ মার্চ। মনোনয়নপত্র তোলার শেষ দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে ২৬ মার্চ। ৬ মে -র মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha