Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য কৃষকদের স্বার্থে কর্মসূচি হাতে নিল সারা ভারত কৃষক সভা

কৃষকদের স্বার্থে কর্মসূচি হাতে নিল সারা ভারত কৃষক সভা

কৃষকদের স্বার্থে কর্মসূচি হাতে নিল সারা ভারত কৃষক সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি :রবিবার সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংগঠনিক বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সোমবার মেলারমাঠ স্থিত ক্ষেত মজুর ভবনে সাংবাদিক সম্মেলন করে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর জানান, রাজ্যের কৃষকদের অবস্থা ভয়ানক। কৃষকরা সার পাচ্ছে না। সেচের জলের সমস্যায় ভুগছে কৃষকরা। বহু কৃষক কৃষি কাজ ছেড়ে দিয়েছে।

সহজ শর্তে ঋনের সুযোগ নেই কৃষকদের। সারা ভারত কৃষক সভা কৃষকদের এই সকল সমস্যা নিয়ে আন্দোলন গড়ে তুলেছে। রবিবার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্থানীয় স্তরে এবং রাজ্য স্তরেও আন্দোলন করে তোলা হবে। আগামী ১ মাস সমগ্র রাজ্যের সকল বি এল ডাব্লিও অফিস, এসএ অফিস, সেক্টর অফিসগুলির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হবে। পাশাপাশি বিধানসভার বাজেট অধিবেশনের সময় বিধানসভা অভিযান সংগঠিত করা হবে। তিনটি সংগঠন মিলে এই অভিযান সংগঠিত করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha