Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য বার্মিজ সিগারেট সহ পুলিশের হাতে আটক এক গাড়ি চালক

বার্মিজ সিগারেট সহ পুলিশের হাতে আটক এক গাড়ি চালক

বার্মিজ সিগারেট সহ পুলিশের হাতে আটক এক গাড়ি চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ ফেব্রুয়ারি :৬০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট সহ শ্রীনগর থানার পুলিশের হাতে আটক এক গাড়ি চালক। প্রাথমিকভাবে জানা যায়, খয়েরপুর বাইপাস সড়ক দিয়ে পাচারকারীরা তাদের অবৈধ পাচার সামগ্রী পাচারের জন্য মুক্তাঞ্চল হিসাবে বেছে নিয়েছে। তথ্যের অভাবে পুলিশ সব ক্ষেত্রে পাচারকারীদের আটক করতে পারছে না, যার ফলে বাইপাস সড়ক দিয়ে যাতায়াত করা পাচারকারীরা দিন দিন ফুলে ফেঁপে উঠেছে।

 রবিবার রাতে গোপনে খবরের ভিত্তিতে শ্রীনগর থানার পুলিশ ও টি এস আর বাহিনী বাইপাস সড়কে উৎপেতে বসে থাকে। ঠিক তখনই খয়েরপুরের দিক থেকে আসা টি আর ০৫ জে ১৭০৬ নম্বরের একটি কন্টেইনার আসতেই তাতে পুলিশ তল্লাশি চালায় পুলিশ।

 তখন দেখতে পায় গাড়ির ৩৭ বাক্সে মোট ৩ লক্ষ ৭০ হাজার সিগারেট। তারপর পুলিশ এগুলি উদ্ধার করে। পাশাপাশি পুলিশ গাড়ি চালককেও আটক করেছে। রবিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে থানার ওসি অরোণোদয় দাস জানান, উদ্ধার করা সিগারেটগুলি রাজ্যের বাহিরে পাচারের উদ্দেশ্যে নিয়ে  যাওয়ার চেষ্টা করেছিল। উদ্ধার করা সিগারেটগুলির আনুমানিক বাজার মূল্য ৫  লক্ষ টাকা। গাড়ি চালকের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha