Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ওসি স্তরে ব্যাপক রদবদল

ওসি স্তরে ব্যাপক রদবদল

ওসি স্তরে ব্যাপক রদবদল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ জানুয়ারি : আসন্ন টিটিএএডিসি নির্বাচনের আগে একাধিক থানায় ওসি স্তরে ব্যাপক রদবদল হয়েছে। শুক্রবার দুপুরে এই রদবদল হয়। রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরের নির্দেশে ১৬ টি থানার ওসির রদবদল হয়েছে। বিশেষ করে যেসব থানার অধীনে এডিসি এলাকা রয়েছে বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে সেসব থানার ওসিদের গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন মোহনপুর, সিধাই, নতুন বাজার, পানিসাগর, লেফুঙ্গা থানা।

এছাড়াও সম্প্রতি যে সব থানায় এলাকায় সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনা সংঘটিত হয়েছে সেসব থানার ওসিদেরও বদলি করা হয়েছে। যেমন ফটিকরায়, পানিসাগর। এর পাশাপাশি জমি সংক্রান্ত ঘটনা ঘিরে মন্ডল সভাপতির রাজ যে থানা এলাকায় চলছিল সেটা হল এয়ারপোর্ট থানা। এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডলকে বদলি করা হয়েছে অরুন্ধতী নগর থানায়। অপরদিকে সাংবাদিক আক্রান্তের ঘটনার সামনে এসেছিল অরুন্ধতী নগর থানা এলাকায়। থানার ভেতর ওসি সুশান্ত দেবের সঙ্গে দুষ্কৃতিকারীদের উঠা বসার অভিযোগ উঠেছিল। এই অরুন্ধতীনগর থানার ওসিকে বদলি করা হয়েছে এয়ারপোর্ট থানায়। দপ্তর সূত্রে খবর আগামী কিছুদিনের মধ্যে আরও কিছু বদলির তালিকা প্রকাশ হতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha