Friday, August 14, 2026
বাড়ি রাজ্য স্বামী-স্ত্রী ও সন্তান দুর্ঘটনায় গুরুতর আহত

স্বামী-স্ত্রী ও সন্তান দুর্ঘটনায় গুরুতর আহত

স্বামী-স্ত্রী ও সন্তান দুর্ঘটনায় গুরুতর আহত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জানুয়ারি : বাইক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় একই পরিবারের শিশুসহ তিনজন। ঘটনা রবিবার সকাল ১১ টায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত প্রমোদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে বিশ্রামগঞ্জ টাকার জলা রোডে। প্রত্যক্ষদর্শীরা জানায় একটি অ্যাভেঞ্জার বাইকে করে একই পরিবারের স্বামী-স্ত্রী সন্তান সহ বিশ্রামগঞ্জ বাজারে আসার সময় একটি বলেরো গাড়ি তাদেরকে ধাক্কা মেরে পালিয়ে যায়।

গাড়ির ধাক্কায় তারা তিনজন সড়কের মধ্যে ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায়  রাস্তায় কাতরাতে থাকে। এই দৃশ্য দেখতে পেয়ে এলাকাবাসী তড়িঘড়ি একটি প্রাইভেট গাড়িতে করে তাদেরকে নিয়ে আসে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তিনজনের মধ্যে সবচেয়ে বেশি গুরুতর আঘাত পেয়েছে পরিবারের কর্তা তথা বাইক চালক রতন দেববর্মা ৪০ । তার একটি পা ভেঙ্গে টুকরো হয়ে যায়। তার  স্ত্রী সরস্বতী দেববর্মা ও মারাত্মকভাবে আহত হয়েছে। তাদের ছয় বছরের সন্তান চাঁদমানি দেববর্মা ও অল্পবিস্তর আহত হয়েছে। তাদের তিনজনকেই আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ হাসপাতালে মেডিকেল অফিসার ইনচার্জ ডক্টর পূজা দেব। তারা গাবদ্দি থেকে বিশ্রামগঞ্জ বাজারে আসার সময় এই দুর্ঘটনার মধ্যে পড়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha