Monday, October 12, 2026
বাড়ি রাজ্য জাতীয় ভোটার দিবস উদযাপন

জাতীয় ভোটার দিবস উদযাপন

জাতীয় ভোটার দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জানুয়ারি : "আমার ভারত আমার ভোট" এই স্লোগানকে সামনে রেখে ১৬ তম জাতীয় ভোটার দিবস পালন করা হলো আগরতলা প্রজ্ঞা ভবনে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার ব্রিজেশ পান্ডে, অতিরিক্ত মুখ্য নির্বাচন অফিসার উষা জৈন মগ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার মহাকুমা শাসক মানিক লাল দাস সহ ত্রিপুরা ইলেকশন কমিশনের আইকন দীপা কর্মকার ও সমীর বর্মন।

 অনুষ্ঠানে নির্বাচন সচেতন মূলক ক্যালেন্ডার ২০২৬ -এর উদ্বোধন করা হয়। পাশাপাশি জাতীয় ভোটার দিবস উপলক্ষে শপথ বাক্য পাঠ করা হয়। পরবর্তী সময় নতুন ভোটারদের হাতে ইপিক কার্ড তুলে দেন মুখ্য নির্বাচন অফিসার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha