Friday, August 14, 2026
বাড়ি রাজ্য কৈলাসহর এবং ফটিক রায়ের ঘটনার তীব্র সমালোচনা করলো কংগ্রেস

কৈলাসহর এবং ফটিক রায়ের ঘটনার তীব্র সমালোচনা করলো কংগ্রেস

কৈলাসহর এবং ফটিক রায়ের ঘটনার তীব্র সমালোচনা করলো কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জানুয়ারি : ধর্মের নামে শান্তি সম্প্রীতি নষ্ট করতে চাইছে। নানাভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করছে। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে শাসক দল এবং সরকারের দিকে এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন দাবি করছে আইনের শাসন চলছে। কিন্তু বাস্তব অর্থে লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের মানুষ নিরাপত্তাহীন। আতঙ্কে ভুগছে মানুষ। ঘৃণাভরা বক্তব্য রেখে পরিস্থিতি উত্তেজিত করার চেষ্টা করছে শাসক দল। যার কারণে নানা ভাবে আতঙ্কিত মানুষ। অপরদিকে প্রশাসনে দুর্নীতির পাহাড়। এই গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়েছে।

কৈলাসহরে উৎসবের দিন শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্য গুলি চালাতে হয়েছে। এদিকে গত ১০ জানুয়ারি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয় ফটিকরায়ে। এর সঙ্গে রাজ্যের মন্ত্রী জড়িত। ধর্মীয় প্রচার করে শান্তি সম্প্রীতি নষ্ট করছেন মন্ত্রী। অথচ রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর সাংবাদিক সম্মেলন করে আইনশৃঙ্খলার যে পরিসংখ্যান তুলে ধরছে তার সঙ্গে বাস্তবের কোন মিল নেই। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ফটিকরায় যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রকৃত দোষী নয়। নিরীহ মানুষদের গ্রেফতার করা হয়েছে। তীব্র প্রতিবাদ জানায় কংগ্রেস। একইসঙ্গে তিনি বলেন জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মন রেগা চালু করার জন্য রাষ্ট্রপতি কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha