Friday, August 14, 2026
বাড়ি রাজ্য সর্বশেষ অস্ত্র ধর্মঘট

সর্বশেষ অস্ত্র ধর্মঘট

সর্বশেষ অস্ত্র ধর্মঘট

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জানুয়ারি :  শ্রমজীবী বিরোধী ৪ টি শ্রম কোড বাতিল করা সহ বিভিন্ন দাবিতে ১২ই ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ সংযুক্ত কিষান মোর্চা ও বিভিন্ন গণসংগঠনের জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক গন কনভেনশনের আয়োজন করে ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয় রবিবার। সি আই টি ও রাজ্য কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। রাধা চরণ দেববর্মা বলেন মানুষ বাধ্য হয়ে ধর্মঘট করে। কারণ বর্তমান দেশের যা অবস্থা তাতে শ্রমজীবী অংশের মানুষ, কৃষক, ক্ষেতমজুর সহ সাধারণ অংশের মানুষের উপর আক্রমণ নেমে এসেছে। মানুষের যে নূন্যতম অধিকার গুলি ছিল সেইগুলি পর্যন্ত ছিনিয়ে নিয়েছে সরকার। সর্বশেষ মন রেগার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে সরকার। সরকার যে নতুন জি রাম জি আইন কার্যকর করার চেষ্টা করছে তাতে সরকারের বাজেটের উপর নির্ভর করে কাজ দেওয়া হবে। তাই মানুষের সর্বশেষ অস্ত্র হলো ধর্মঘট। এছাড়া আর কোন রাস্তা নেই। তিনি আরো বলেন জনগণকে দাবিয়ে রেখে দেশের উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ১২ই ফেব্রুয়ারি যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেটা অত্যন্ত জরুরী বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha