Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ব্যবসায়ীকে রক্তাক্ত করে লুটপাট, প্রশ্নের মুখে শহরের আইন-শৃঙ্খলা

ব্যবসায়ীকে রক্তাক্ত করে লুটপাট, প্রশ্নের মুখে শহরের আইন-শৃঙ্খলা

ব্যবসায়ীকে রক্তাক্ত করে লুটপাট, প্রশ্নের মুখে শহরের আইন-শৃঙ্খলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জানুয়ারি : ব্যবসায়ীকে রক্তাক্ত করে দোকানে লুটপাট করার অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে। ঘটনা রাজধানীর কলেজ টিলা ফাঁড়ির অন্তর্গত মলয়নগর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মলয় নগর এলাকার আশীর্বাদ আটা রুটি টিফিন হাউসে দুষ্কৃতিকারীরা গাড়ি নিয়ে এসে রবিবার ভোর চারটা নাগাদ এই আক্রমণের ঘটনা সংঘটিত করেছে। দোকানের মালিক প্রান্তোষ সাহাকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে টাকা পয়সা এবং মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

যদিও দোকানের মালিকের চিৎকারে আশেপাশের লোকজন এসে একজন জনজাতি যুবককে আটক করেছিল, তাকে উত্তম মাধ্যম দিতেই সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী প্রান্তোষ সাহা। বয়স ৬৫ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ কেউ মনে করছে তারা হয়তো ডাকাতের দল, আবার অনেকের মতে তারা নেশা কারবারী। আহত ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাড়ছে। তবে পুলিশ প্রশাসনের নিয়মিত টহলদারির চরম অভাবে কারণে এ ধরনের ঘটনা শহর এলাকায় বাড়ছে। রীতিমতো আতঙ্কে ভুগছে সাধারণ জনগণ। রাতের বেলা রাস্তায় থাকে না পুলিশ। পুলিশের কুম্ভ নিদ্রার সুযোগ নিয়ে রাতের বেলা শহর চলে যায় মাফিয়া, চোর, ডাকাতদের হাতে। তাদের রাজত্বে সাধারণ মানুষ নিরাপত্তাহীন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha