Friday, August 14, 2026
বাড়ি রাজ্য জিপিএস উদ্ধার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে

জিপিএস উদ্ধার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে

জিপিএস উদ্ধার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস নিয়ে গোটা দেশ যখন প্রস্তুত তখন জাপানের তৈরি অত্যাধুনিক জিপিএস উদ্ধার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে। রবিবার সকালে ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লালছড়া সাব সেন্টার সংলগ্ন স্থান থেকে একটি সন্দেহজনক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়। এই ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ও কৌতুহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে এলাকার বাসিন্দারা পরিত্যক্ত অবস্থায় একটি অজ্ঞাত ইলেকট্রনিক ডিভাইস পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন।

বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গে কদমতলা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডিভাইসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া উড়ন্ত ইলেকট্রনিক ডিভাইসটির গায়ে স্পষ্টভাবে ‘GPS’ লেখা রয়েছে। পাশাপাশি তাতে ‘Made in Japan’ উল্লেখ থাকায় বিষয়টি আরও সন্দেহজনক হয়ে উঠেছে। যেহেতু ঘটনাস্থলটি ভারত–বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের অতি সন্নিকটে, তাই গোটা বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে।

 প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি কোনো আবহাওয়া পর্যবেক্ষণ সংক্রান্ত ডিভাইস হতে পারে। তবে বিদেশি নির্মাণ এবং সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হওয়ায় একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে ডিভাইসটি বাংলাদেশ দিক থেকে সীমান্ত পেরিয়ে এসেছে কি না, তা নিয়েও তদন্ত জোরদার করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে এই ধরনের সন্দেহজনক ডিভাইস উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পুলিশ ও গোয়েন্দা বিভাগ পুরো ঘটনার তদন্তে নেমেছে এবং প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য ডিভাইসটি বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে, যদিও পরিস্থিতি সম্পূর্ণভাবে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha