Friday, August 14, 2026
বাড়ি রাজ্য জি-রাম-জি আইন নিয়ে বিজেপি-র বৈঠক

জি-রাম-জি আইন নিয়ে বিজেপি-র বৈঠক

জি-রাম-জি আইন নিয়ে বিজেপি-র বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জানুয়ারি :শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। জি-রাম-জি আইন নিয়ে এইদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মণ, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। মন্ত্রী কিশোর বর্মণ জানান জি-রাম-জি বিকশিত ভারত গঠনে কি ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করার জন্য কর্মশালার আয়োজন করা হয়েছে।

 তিনি আরও জানান সাধারন মানুষকে জি-রাম-জি আইনের বিষয়ে অবগত করার জন্য সরকারি ভাবে উদ্যোগ গ্রহণের পাশাপাশি দলীয় ভাবেও উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামীণ স্তরের মানুষের জীবন যাত্রা ২০৪৭ সালে কেমন হবে তা নির্ধারণ করবে জি-রাম-জি আইন। জি-রাম-জি মন রেগার বিকল্প নয়। জি-রাম-জি আইন মন রেগার পরবর্তী ধাপ বলেও দাবি করেন। পাশাপাশি তিনি বলেন মন রেগা যখন চালু করা হয়েছিল, সেই সময়ের জন্য মন রেগা ঠিক ছিল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha