Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা প্রদেশের বিক্ষোভ

সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা প্রদেশের বিক্ষোভ

সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা প্রদেশের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জানুয়ারি :১৬ জানুয়ারি থেকে ২৬ শে জানুয়ারি পর্যন্ত সংযুক্ত কিষান মোর্চার সর্বভারতীয় কাউন্সিল প্রতিরোধ দিবস কর্মসূচির ডাক দিয়েছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজধানীর রাজপথে এক মিছিল বের করে। বীজ বিল ২০২৫, বিদ্যুৎ বিল ২০২৫, ভিবি জি রাম জি আইন সহ ৪ শ্রমকোড আইন বাতিল করা, ফসলের সি টু প্লাস ৫০ শতাংশ হারে ফসলের ন্যূনতম মূল্য দেওয়া, এই সমস্ত লক্ষ্য গুলোকে সামনে রেখেই সর্বভারতীয় প্রতিরোধ দিবসের ডাক দেওয়া হয়েছে।

এদিন এই মিছিলটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। সংযুক্ত কিষান মোর্চার রাজ্য নেতৃত্ব পবিত্র কর শংকর প্রসাদ দত্ত উপস্থিত ছিলেন এই মিছিলে। প্রাক্তন বিধায়ক পবিত্র কর বলেন, যে চারটি দাবিকে সামনে রেখে সর্বভারতীয় প্রতিরোধ দিবসের ডাক দেওয়া হয়েছে, সেই দাবিগুলো না মানা পর্যন্ত আন্দোলন ধারাবাহিকভাবে চলতে থাকবে। প্রয়োজনে ২৬ জানুয়ারির পর থেকেও অব্যাহত থাকবে এই আন্দোলন। বিভিন্ন পথ পরিক্রমা শেষে শকুন্তলা রোডে গিয়ে শেষ হয় এই মিছিলটি। সেখানে শপথ গ্রহণ করা হয় এবং একটি সভার আয়োজন করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha