Monday, August 17, 2026
বাড়ি রাজ্য বৃহস্পতিবার ফ্ল্যাগ অফের এর মধ্য দিয়ে আটটি জেলার জন্য রোড সেফটি ভ্যান পাঠানো হয়

বৃহস্পতিবার ফ্ল্যাগ অফের এর মধ্য দিয়ে আটটি জেলার জন্য রোড সেফটি ভ্যান পাঠানো হয়

বৃহস্পতিবার ফ্ল্যাগ অফের এর মধ্য দিয়ে আটটি জেলার জন্য রোড সেফটি ভ্যান পাঠানো হয়

স্যন্দন ডিজিটেল ডেস্ক ,আগরতলা ১৫ জানুয়ারি : জানুয়ারি মাসকে সড়ক সুরক্ষা মাস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই মাসকে সরকারের তরফে শূন্য মৃত্যু মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্যভিত্তিক এক বৈঠক অনুষ্ঠিত হয়।

সড়ক সুরক্ষা মাস হিসেবে পালন করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের একটি অঙ্গ হচ্ছে আটটি জেলায় আটটি রোড সেফটি ভ্যান দশ দিনের জন্য পাঠানো হবে প্রচার মূলক বার্তা নিয়ে। এর মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ নাগরিকদের মধ্যে সচেতনতা মূলক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। দুর্ঘটনার পর মৃত্যুর সংখ্যাটা যুব সমাজের মধ্যে সবচেয়ে বেশি।

আটটি জেলায় এই রোড সেফটি ভ্যানগুলো গিয়ে রিপোর্ট করবে জেলার জেলা শাসকের নেতৃত্বে গঠিত কমিটির কাছে। এমনটাই জানিয়েছেন ট্রান্সপোর্ট কমিশনার সুব্রত চৌধুরী। বৃহস্পতিবার ফ্ল্যাগ অফের এর মধ্য দিয়ে আটটি জেলার জন্য আটটি রোড সেফটি ভ্যান পাঠানো হয় পরিবহন দপ্তরের কার্যালয়ের সামনে থেকে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha